ভালো থাকার খবর যে নেই
- সুদীপ তন্তুবায় নীল
ভালো থাকার খবর যে নেই
ভালো রাখাও লীন!
মিছিল ভেঙে নির্জনতা
বাড়ছে প্রতিদিন।
বাড়ছে দেখো মেঘের কাঁথা
চাঁদের চোখে ঘুম!
চক ডাস্টার আদর মাখে
আদুরে ক্লাসরুম।
আদর ছিল রোদের ঘরে
হারিয়ে গেছে পথ।
খড়ের বালিশ মাথায় রাখে
ভিন্ন মতামত।
মতের মিলে ভীষণ অসুখ
সুখের বোঝা পর!
আপন শুধু বিষন্ন দিন
কালবোশেখির ঝড়!
ঝড়ের মতো নরম নদী
কঠিন হলো ঠিক!
ক্লান্ত পথিক পায় না দিশা
হারিয়ে গেছে দিক।
০৬-০৬-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।