তোর শহরেই থামি
- সুদীপ তন্তুবায় নীল
এই তো আমি তোর কাছেতে
আগের মতো আছি।
খুঁজলে দেখিস হৃদয় ছুঁয়ে
অনেক কাছাকাছি।
হাতের উপর হাত রেখেছি
চোখ রেখেছি চোখে।
একটা 'আমি' নিরুদ্দেশী! -
বলবো না আর তোকে।
যেদিকে যাই, ঘুরে ফিরেই
তোর শহরেই থামি।
একটা যে 'তুই' আমার থেকেও
আমার কাছে দামী।
০৬-০৬-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।