ছোট্ট শিশু
- কেয়ন ইমরান
ছোট্ট শিশু পড়তে বসো
করোনা পাঠে হেলা,
ভাল ছেলের সনে মিশো
অদৃষ্টে উদিবে দীপ্ত বেলা।
জীবন চলার প্রথম দিকে
যে জন পথ হারায়,
পূর্ণ জীবনে সেই তো শিখে
স্বীয় ললাটে হস্ত চাপড়ায়।
বাবা-মায়ের লক্ষ্য পানে
যে জন ছুটতে থাকে,
ধুম পড়ে যায় বানে
সাফল্য আসে বাঁকে বাঁকে।
কোন কাজে দেয় না ফাঁকি
জীবনের মানে পায় খুঁজে,
তার থাকে না কিছুই বাকি
কষ্টি পাথরের ছোঁয়া যার ভূজে।
থাকলে সাথে মায়ের দোয়া
করবে কে তারে নাশ,
পূরণ হবে সকল চাওয়া
শত কঠিন কাজেও সেই করবে পাশ।
০৮-০৬-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।