শিক্ষিত সমাজ
- কেয়ন ইমরান

শিক্ষিত হওয়াটাই যেন সমাজে অযথা
সকলের কাছে থাকতে হয় নত,
বলতে পারি না উচিত কথা
দোষ তো এই একটাই শিক্ষিত।

দুকলম জ্ঞান কেন আহরণ করিলাম!
বিবেকতাবোধে অন্যায় দেখিয়াও থাকি উদগ্রীব।
মনে মনে হয় কেন আসিলাম?
কিছুই করিবার থাকে না জানিয়াও ধ্বংস-শিব।

আমরা বলি ঐটা আইনে গর্হিত।
উহারা বলে আইন চায় প্রমাণ,
তাহা আজ আমাদের নিকট নত।
তোমা কি আছে অর্থের বান?

স্বার্থ সিদ্ধির তরে মান্য করে,
বলে, জ্ঞানী তুমি এই সমাজে।
যখনই অন্যায়ের প্রতিবাদ করিবে কঠোরে
তুমি মূর্খ, তুমি একটা বাজে।

বস্তাপচা জ্ঞান আহরণ করি মোরা
লইতে সনদ পরিচয়ে হই শিক্ষিত।
আমাদের ভাঙ্গাইয়া মোড়ল বাঁধে ডেরা
দুর্বলের অধিকার আদায়ে হই বঞ্চিত।

আমরা শিক্ষিত আমাদের কর্ম শিক্ষকতা
উহারা চায় ইহাতে থাকি ব্যস্ত,
অন্যায়ের প্রতি কেন মাথা ব্যথা
বলে ইহা নয় আমাদের শাস্ত্র।

সমাজের মূর্খ ছেলেটি করিলে অন্যায়
বলে, " ও তো নয় জ্ঞানী,
ওদের তো একটু ভুল হয়।
কিন্তু তুমি শিক্ষিত, আমরা মানি। "

আমরা জানি ভুল সকলের হয়,
উহারা তাহা করিবে না বিশ্বাস।
তোমা মাঝে শিক্ষিত রবি উদয়।
কি হইবে শুধু ফেলি দীর্ঘঃশ্বাস।

তুমি শিক্ষিত, তুমি থাকিবে নিশ্চুপ,
তাহা হইলে হইবে সমাজে উত্তম ব্যক্তি।
নিভাইয়া দাও তব প্রতিবাদী ধূপ,
তব শক্তি আজ দুর্বল শক্তি।


০৮-০৬-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026