পাতানো পথের মানুষেরা
- সুদীপ তন্তুবায় নীল
খুব মিষ্টি মিষ্টি ভদ্র কথাতে
গলে যাই বারবার,
এই অতি মিষ্টতা জীবনের পথে
নামায় অন্ধকার!
ঠকে ঠকে আজ বদলেছি খুব
পাথর হয়েছে মন,
পাতানো পথের মানুষেরা ঠিক
হয় না আপনজন।
যাকে তুমি আজ মন প্রাণ দিয়ে
করে যাবে বিশ্বাস,
সেই তো করবে সবার প্রথমে
তোমার সর্বনাশ!
১৩-০৬-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।