হৃদয়ের খুশবু
- আব্দুল্লাহ মোল্লা
তোমায় দেখব বলে মগ্ন থাকি সকাল সন্ধে রাতে।
চরণ ধুলি পেলেও আমি কুড়িয়ে নিতাম হাতে।
আশায় আশায় শুকিয়ে গেছে তীব্র মরুর বুক
অন্তর আমার সবুজ হবে দেখলে তোমার মুখ।
তোমার লাগি ব্যকুল হয়ে তুলছি প্রেমের পাল
তৃষ্ণা বেড়ে হচ্ছে হৃদয় অগ্নিশিখার ডাল।
ছল করো না হাত বাড়িয়ে স্বপ্ন মাঝে এসে
ধরা তোমায় যায়না তবু জাগ্রত হই কীসে?
সজাগ হয়ে দেখবো আমি ধরার প্রণয় মেলা
তোমায় দেখলে মুক্ত হবে বন্ধ সকল খেলা।
যে পথ দিয়ে বাতাস বহে তোমার তনু ঘ্রাণে
সেই সুবাসে মাতব আমি রাখব ঢেকে প্রাণে।
খুশবু মেখে ভাসব পথে তোমার অনুরুপ
ডাকো তুমি ঘ্রাণ ছড়িয়ে আর থেকো না চুপ।
১১ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, মধ্যাহ্নঃ ১২:৫৫
পুত্রাজয়া, কুয়ালালামপুর, মালোয়েশিয়া।
০১-০৭-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।