নারী
- বেঞ্জিন বেঞ্জয়েট

নারী, জন্মের পর থেকেই তোমাকে হতে হয় চতুরবাজ ,
তোমার শরীরে পশমের গোরায় গোরায় আতঙ্ক বিরাজ ।
তোমাকে ধাপে ধাপে থাকতে হয় মান সম্মানের বলয়ে ,
ইজ্জত রক্ষায় তোমাকে থাকতে হয় সমাজে ভয়ে ভয়ে ।
.............সমাজ যে আজ বড় কলুষিত-দূষিত ,
............ নর্দমার কীটগুলো আজ বড়ই স্ফীত ।
কামনার সাধ তার মানে না সময় অসময় সমাজ-নীতি,
অন্তর সদা ভাসে বীর্যে মুখে মুখে ছড়ায় মধু-ভাব-প্রীতি ।
মানুষের অঙ্গ-প্রতঙ্গ মানুষের সর্বাঙ্গ ঝুলি মানুষাবিকল ,
মানুষের বেশে চলে সর্বত্র বোঝে না কেউ সুরত নকল ।
............ এই কীট গুলোর দেখিনা পতন ,
............ যুগে যুগে এদের দেখেছি বর্ধন ।
তবু দেখেছি যুগে যুগে নারীগণ পড়েছে এদেরই কবলে ,
অবলা নারীকে মেরেছে ধুঁকে ধুঁকে ছলে-বলে-কৌশলে ।
কোন কাজে আসেনি নারীর চতুরবাজ-সাবধানতা-ছলা,
কখনো দেখেছি 'গলায় দড়ি' কখনো কাটা পড়েছে 'গলা' ।
............ নারী তুমি নিজেই গড়েছ ফাঁদ
............ তুমিই যুগে যুগে ভেঙ্গেছ বাঁধ ।
তোমার লোলুপতা নয়ন মানেনি বারণ মানেনি সমাজ ,
তুমি ছোট কাল থেকে শিখেছ বলে ভেবেছ বিশ্বচতুরবাজ ।
তোমার লোলুপ অন্তরকে রাখতে পারোনি বলয়-সীমায় ,
কালে কালে তাই মরেছ তুমি শত কৌশলে শত উপমায় ।
............... মাঝে মাঝে তুমি ধুতরা ফুল
............... মানুষ চিনতে তাই করেনা ভুল ।
অলি নামে অমানুষের প্রেমে ঠিকই দিয়েছ ধরা সর্বকালে,
বিষের আদলে মধু দিয়ে তুমি মধুহীনে থেকেছ ফাঁদ-জালে ।
............... নিজেকে করেছ সারা-সর্বহারা
............... বিশ্ব বিবেকে শুধু পড়েছে নাড়া ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026