বিষাদ বিহ্বল
- বেঞ্জিন বেঞ্জয়েট
মরে বেঁচে থাকি কাঠের মানুষ রূপে ,
জাগে না অনুভূতি হৃদ গহীন কূপে ।
জাগে না সাড়া জাগে না ইচ্ছে কোন ,
হৃদয়টা আজ সাহারা মরুভূমি যেনো ।
শুধু ক্ষণে ক্ষণে খাঁখাঁ রব ওঠে বিষাদে ,
আমি যেন বন্দী কারো কোন নিষাদে ।
শুকে গেছে আহলাদের সব রস কষ ,
দৃশ্য হয়ে ভেসে ওঠে জীবনের ধ্বস ।
তবু বারেক ফিরে মন চাহে আগুয়ান ,
বাঁধে আশা শত'রূপে অনন্ত-অফুরান ।
চেয়ে থাকে নীলাকাশে মেঘের আশে,
এক দলা মেঘ এসে কখন যেন ভাসে ।
মিটতে সুধা আশা'রত অপলক আঁখি ,
ছায়া দিবে কখন সে তপন'টাকে ঢাকি ।
কখন সে পাবে মেঘের শীতলা জল ,
এ আশায় প্রাণ যে সদা বড়ই বিহ্বল ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।