আক্ষেপের স্বাধীনতা
- বেঞ্জিন বেঞ্জয়েট

শতাব্দীর পরেও মিলেনা জীবনের ঠাই
চলেছি ভীমরতির ধ্যানে ...,
দুঃখ'টা ভরে আছে হৃদ কানাই কানাই
পাইনা জীবনের মানে ।


অস্ফুট শত ব্যথা তার কেউ না জানে
মর্মেতে হয়ে যায় ফীকে ,
সাগর শুনি শুকিয়ে যায় অভিমানে
ঘুরায় নয়ন উল্টোদিকে ।

এই ছিল বীরাঙ্গনা সখিনার আর্তনাদ
যার তরে আমরা স্বাধীন ,
যারা জীবিত তাদের দিয়েছি বাদ-সাদ
স্বাধীনতায় মাতি রাতদিন ।

যারা বেঁচে নাই তার তরে রাখি কুসুম
রাখি অযুত শ্রদ্ধাঞ্জলি ,
শহীদ মিনারে নতশিরে করি শত চুম
বীরাঙ্গনাকে পায়ে দলি ।

আমরা এই জাতি জীবিতরে দলি পায়ে
মৃতকে দেই মরণোত্তর পদক ,
জীবিত যারা মরে যায় অবহেলার ঘায়ে
হৃদয় হয় না বেদনাদায়ক ।

স্বাধীনতা গো তুমি বুঝি হাওয়ায়'মিঠাই
উম্মাদ সবাই তোমার স্বাদে,
মন চায় তোমারে হাতাস দিয়ে পিটাই
চায় মন যত সাধে সাধে ।

তুমি জাতিকে করেছ বিভক্ত অযুত খণ্ড
করেছ আমারে হীন ,
দেশমাতা'কে তুমি করেছ লণ্ডভণ্ড
চলার পথ করেছ ক্ষীণ ।

আমি তোমার তরে আজ দেশ দ্রোহী
হতে চাই আমি আরও কঠোর ,
আমি মানবতার তরে সংবেদনা রহি
অন্নেতে ভরাতে চাই সবার জঠর ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026