স্বপ্ন আমার বিরাম ভূমে
- বেঞ্জিন বেঞ্জয়েট

দিবা'র হিসাব পাবেনা কূল
পাবে না থৈ মাসের হিসাব ,
যুগের হিসাবে পাকে যে চুল
দিশেহারা সব জীবনের খাব ।


............... জীবনের যত খাব সব বিলুপ্ত
............... কোন খাব'ই নাই যে বেঁচে ,
............... জীবনের অধিকার হয়েছে গুপ্ত
............... মিলে যে শূন্যতা সিন্ধু সেঁচে ।

চেয়ে দেখে ধরা শত ফুলকলি
ঝরে পড়ে যায় ফুটবার আগে ,
বুক থেকে যে স্বপ্ন গেছে চলি
তার তরে প্রতিমা থাকেনি রাগে ।

............... পূজারী কভু কি খোঁজে তারে
............... যে কলির স্বপ্ন ছিল অর্ঘ্যমালা ?
............... হীনের ব্যথা কে বুঝতে পারে ?
............... সমীরে ভাসা যার বিষম-জ্বালা !

আমি স্বপ্নছাড়া স্বপ্নহারা ধ্রুপদী
স্বপ্ন আমার বিরাম ভূমে ,
জীবন আমার ঊর্মিতোলা নদী
বেদনারে শুধু যাই আমি চুমে ।

............... আমি পুনর্জন্মে নয় বিশ্বাসী
............... স্বপ্ন ফেরার দেখি না খোয়াব ,
............... জন্মই আমার ঘোর সর্বনাশী
............... অবনীর থাকেনি সওয়াল-জওয়াব ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026