কথা তো ছিল না এমন
- বেঞ্জিন বেঞ্জয়েট

কথা তো ছিল না এমন ...
লাল সবুজের পতাকা পেলে তার ছায়া পাবো না ।
বিজয়ের নিশান নিয়ে চাঁদের আলোতে যাবো না ।
মুখ ফুটে অস্ফুট মায়ের ভাষার ঘটবে না বিকাশ ,
শত্রুরা যা কেড়ে নিলো থাকবে না তার নিকাশ ;
সূর্যস্নানে উদোম গায়ে
দূর প্রান্তরে খালি পায়ে
চলার পথ রয়ে যাবে বিষকাঁটার বন ...
কথা তো ছিল না এমন ।


লাল সবুজের পতাকা পেলে মিলবে না হাতে হাতে ,
রজনী পাড়ি দিবো নির্ঘুমে অনাহারে স্তব্ধ ফুটপাতে ।
কেউ খাবে অমৃত আমসত্ত্ব কেউ খাবে মাকাল,
ধনী গরীবের ব্যবধান থাকবে আকাশ-পাতাল ।
মিশবে না তাদের বুকে বুক ,
পড়বে না কারো মুখে মুখ ;
চলবে না তাদের সমতালে চরণ-চলন-বলন...
কথা তো ছিল না এমন ।

লাল সবুজের পতাকা পেলে থাকবে না দাওয়া-দাবী,
দিবস-রজনী মা'র মাটির ঘরে দেওয়া থাকবে চাবি ।
বাক স্বাধীনতার দায়ে চলবে এই জীবন লুকি লুকি ,
ঘর থেকে বাহির হলে জীবনের উপর থাকবে ঝুঁকি ।
ছিল্লে যাবে মস্তক উদর দায়ে ,
ফেটে যাবে বুক শত্রুর ঘায়ে ;
দিবালোকে বুজে যাবে নয়ন, আসবে মরণ...
কথা তো ছিল না এমন ।

লাল সবুজের পতাকা পেলে আসবে না মা'র বিজয় ,
কলুর বলদ হয়ে ঘানী টেনে টেনে জীবনটা হবে ক্ষয় ।
দেখবে না মায়ে গগনের রক্তিম সূর্যের ছটা হাসি ,
সারা জীবন বানভাসি হয়ে যাবে শুধু ভাসি ভাসি ।
শেষ হবে না আঁচল টেনে ভিখ মাঙ্গা ,
উনুনে জ্বলবে না তিনবেলা আগরাঙা ;
পাথর চেপে সইবে উদর যুগের ক্ষুধার ভরণ ...
কথা তো ছিল না এমন ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026