আজব স্বপ্নে আজব দেশ
- বেঞ্জিন বেঞ্জয়েট

প্রতি রাতেই স্বপ্ন দেখি আজব আজব স্বপ্ন ,
স্বপ্নে পাই রাজ প্রাসাদ আর ভুরি ভুরি রত্ন ।
গত রাতের স্বপ্ন ছিল যাচ্ছি আজব দেশে ,
ভেড়ার পশম গায়ে দিয়ে রামছাগল বেশে ।
সেই দেশের ফটকেতে ঝুলছে নাম-ফলক
সোনার দেশে স্বাগতম সোনা-রূপী ঝলক ।
হায়! অন্দরেতে গিয়ে দেখি মানুষ নাই কেহ ,
শিয়াল শকুনের আত্মা নিয়ে মানুষের দেহ ।
কেউবা আছে হুতোম হয়ে কেউবা রক্তচোষা ,
কেউবা আছে জোঁক হয়ে কেউবা কুকুর পোষা ।
কেউবা আছে কাক হয়ে কেউবা কোকিল হয়ে ,
কেউবা আবার ডাহুক হয়ে কাঁদে রাতে ভয়ে ।
কেউবা আছে গণ্ডার হয়ে অনুভূতিহীন চর্মে ,
কেউবা আছে মাটিতে মিশে মাটিরূপি ধর্মে ।
কেউবা আবার সর্প হয়ে দংশন তরে চলে ,
কেউবা আবার জোনাক হয়ে টিপটিপ জ্বলে ।
কেউবা আছে ব্যাঘ্রবেশে কেউবা সিংহবেশে ,
কেউবা আছে আমার মতো ছাগল আর মেষে ।
কেউবা আছে টিকটিকি আর গিরগিটি'র রূপে ,
কেউবা আবার কচ্ছপ হয়ে জীবন চালায় চুপে ।
ভাবি বসে একি দেশ মানুষ কোথায় গেলো ?
মানুষ ছাড়া আজব দেশ জীব-জন্তু'রা পেলো ।
ছাগল হয়ে মানুষ খুঁজি নামটা সার্থক লাগে ,
ছাগল মনে আজব দেশে আজব অনুভূতি জাগে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026