অপরের নারায়ণ জলে ডুবিয়ে উচ্চে রাখি আপনার ভগবান
- বেঞ্জিন বেঞ্জয়েট

আপনা স্বার্থ সিদ্ধিতে অটল, বেঁচে রাখি আপনার ধাম ,
জপে যাই সদা এক বাক্য 'আপনে বাঁচলে বাপের নাম' ।
পথে পাকা ধান তাতে কি এসে যায় আপনা গা বাঁচাই,
দু'পায়ে পিষে অন্যের পক্কধান স্বার্থ রাখি আপনা খাঁচায় ।
...............এই তো আপনা দিলের চাওয়া ,
...............যেভাবেই হোক চাই যে পাওয়া;
............... ইহাতেই মিটেছে ক্লান্তি কোষের ,
............... বিব্রত হইনি বিধাতার রোষের ।
তিল তিল যত গড়েছি ধনদৌলত লাল চমকের প্রাসাদ ,
আপনার প্রাসাদে ভোজী অমৃত পথিকেরে দেই প্রসাদ ।
ক্ষণিক দাঁড়ায়ে পথ 'পরে পাপ মোচনে জাগে অভিলাষ,
মম তরে যারা আজ ভিখেরি তাহারে পথে করি তালাশ ।
............... চাহনিতে আমার উল্লাস- ছাপ ,
............... তবু প্রসাদ বণ্টন, মোচনে পাপ ;
.................মনের চাওয়া হয়েছে যে পূরণ ,
................হয়েছে যে তাদের পথ নির্বাসন ।
জয় ধ্বনি বাজে অন্তরে আমার চরণাঘাতে দলিত যারা ,
অসম্মানভারে কাঙ্গালবেশে সুর-আভাষের পানে তারা ।
বিবেকের ঘর তালাবন্দি জীর্ণ চিত্রে হেসে হেসে হই খুন,
বেশ সুখী ভাবি আপনাকে মরুক না সে শ্যাম সুন্দরবন ।
.................. আপনি যে বেশ ভালো আছি
....................খাই দাই গেয়ে যাই আর নাচি ;
.................. খেলে যাই চিত্তানন্দে কানামাছি ,
.................. অন্যের দুখে বেশ আনন্দে বাঁচি ।
আপনাকে বেঁধে রাখি শতানন্দে ত্যাজ্য করি শত অপমান ,
অপরের নারায়ণ জলে ডুবিয়ে উচ্চে রাখি আপনার ভগবান ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026