মিলেনি হিসেব খাতা
- বেঞ্জিন বেঞ্জয়েট
আমি গঙ্গার জলে ভেসে ভেসে চলি
হিমালয় ফেরারী স্বজন রহে সে দূরে ,
সফেনেরা আমায় দু'পায়ে চলে দলি
জলপোকা আমারে খায় কুঁড়ে কুঁড়ে ।
গঙ্গা আকাশ যুক্তি করে সঙ্গোপনে
আমারে মারবে তারা ডুবে জলে ,
স্মৃতি হয়ে হিমালয় ভাসে দু'নয়নে
আশা'টা ভেসে ওঠে আঁখি পলে'পলে ।
প্রকৃতির বৈরী সমীর যায় সে বিপক্ষে
কাঁধ মিলায় সে গঙ্গা-আকাশের সনে ,
যে আশা দোলা দেয় আমার এই বক্ষে
মিশে যায় নিরাকারে মরীচিকার বনে ।
আশা দিয়েছিল ভেসে আসা কলাগাছ,
জেগে তুলতেই এই ধড়-অধর-মাথা ,
আপনা গিলে জল চলেছে অতল-পাছ
মিলেনি তাই আর হিসেবের খাতা ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।