শুদ্ধের প্রতি
- বেঞ্জিন বেঞ্জয়েট

যদি ভুলে ভরে যায় জীবন
যাক তাহা করবো না মানা ,
যদি শুদ্ধতার ঘটে অপনিধন
হবে আরো বৈচিত্র্যময় জানা ।


............... একে একে সব ভুল-ভ্রান্তি
............... জানা হয়ে গেলে অতঃপর ,
............... দহন তরে লাগবে না ক্লান্তি
............... চেনা হয়ে যাবে আপন-পর ।

চলার পথ ভুল জানা গেলে
সে পথ তরে থাকেনা মায়া,
পদে পদে যে হোঁচট খেলে
রাখেনা মনে আর এই পায়া ।

............... ভুলের মাঝে ডুবে থাকা মন
............... নিথর হয়ে খোঁজে ভিন গতি ,
............... রহেনা সে মনে কোন শোচন
............... ব্যাকুলতা থাকে শুদ্ধের প্রতি ।

একবার যদি খুঁজে পায় শুদ্ধ
জাগ্রত থাকে সদা ধড়-অধর ,
ভুলের সনে করে আপ্রাণ যুদ্ধ
শুদ্ধ আঁকড়িয়ে থাকে সে অনড় ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026