নারী পুরুষ
- বেঞ্জিন বেঞ্জয়েট
ঘুরিয়ে দিয়েছে পুরুষের মন মতি-গতি
অর্ধেক তার নারী আর অর্ধেক সম্পত্তি ।
পুরো'টা পুরুষ জুড়ে নাই তার কিছু নাই ,
পুরুষের মাঝে কেবল ওই দুটিকেই পাই ।
যে পুরুষের নাই কোন নারীর সংস্পর্শ ,
সম্পত্তি তার মনের মাঝে বাধায় সংঘর্ষ ।
যে পুরুষ আজ ছন্ন-ছাড়া বিষাদ জারণে,
সন্ধানেতে পেয়েছি তাহা নারীর কারণে ।
সম্পত্তির আকর্ষণে যেমন সে কৃতদাস ,
অনুরূপ সে নারীর তরে থাকে যে উদাস ।
যে পুরুষের নারী সম্পত্তি কোন'টাই নাই,
এমন পুরুষ আমি যে পাগলা গারদে পাই ।
এখন বলি নারীর কথা , নারী কি সে চায় ?
নারী সে মহাখুশী বলবান যদি পুরুষ পায় ।
সদায় সে চায় শুধু উদরে যেন পড়ে না টান,
বাঁচবে সে মহাসুখে বাঁচবে তার সব সন্তান ।
দেহের ক্ষুধা মিটলে কেবল নয় সে মহাসুখী ,
মনের ক্ষুধা না মিটলে সে থাকে বেজায় দুখী ।
মনের ক্ষুধা মিটতে তার চায় না পুরুষ ধূর্ত ,
পুরুষ যেন তার কাছে থাকে সদা স্বতঃস্ফূর্ত ।
শুধু নয় এই চাওয়া তার আছে আরেক দফা ,
শত দেমাগ দেখালেও যেন থাকে পুরুষ রফা ।
সব মিলিয়ে গেলে তার আর কিছু না চাই ,
এখন বসে ভাবছি আমি কোন পথেতে যাই ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।