মুরোদ-ছাড়া
- বেঞ্জিন বেঞ্জয়েট

মিনুর ঘরে জ্বলছে আগুণ পড়েছে শোরগোল ,
দে'না বালতি নিভাই জলে চলছে শুধু বোল ।
কোথা থেকে করবে শুরু ঢালতে অগাধ জল ,
চলছে শুধু জল ঢালতে এমনই শোরগোল ।
কত জল লাগতে পারে নিভাতে এই আগুণ,
চলছে শুধু শোরগোল আর ভাবনাতে হয় খুন ।
কতক জনে তিড়বিড়িয়ে মাথায় দিয়ে হাত ,
এদিক সেদিক হায় হায় করে, করে আর্তনাদ ।
কতক জনে হাঁফছাড়ে আর অন্যজনকে ধরে ,
ওরে ভায় নিভা'রে আগুণ কত সে বিনয় করে ।
আপন মুরোদ ঘুণে ধরা 'নাই তার কিছু নাই' ,
বোল আর্তনাদ হাঁফছাড়াতেই ঘর'টা পুড়ে ছাই ।


আগুণ জ্বলছে পুরো দেশে নিভানো সব ছাড়ি ,
চলছে শুধু গোল মিটিং আর ভাষণ ভারী ভারী ।
কোথা থেকে করবে শুরু কোথায় করবে শেষ ,
ভাবনার জালে বন্দি থেকে ছড়িয়ে যায় বিদ্বেষ ।
দেশ রক্ষায় দেশের হয়ে ধরেছে যারা হাল ,
আঙুল ফুলে কলাগাছ হয়ে এনেছে আকাল ।
আমি তুমি 'মুরোদ-ছাড়া' দীর্ঘশ্বাস শুধু ফেলি ,
পুরো দেশ'টা পুড়ছে অনলে, দেখি নয়ন মেলি ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026