উল্টে গেছে যুগের ধারা
- বেঞ্জিন বেঞ্জয়েট

এখন আর কেউ আসেনা কাছে ,
যদিও দুয়ার দু'খানা খোলা আছে ;
বয়ে যায় বাতাস ... ,
শত স্মৃতি দোলা দিয়ে যায় মনে ,
বাতাস-তরঙ্গে বারেবার ক্ষণে ক্ষণে;
বেড়ে তোলে হতাশ ।


ধূধূ করে চারদিক ধুঁকি তিল তিল ,
চলে গেছে দূরান্তে বসন্তের কোকিল ;
বুকে বাজে বেদনার সুর ...,
ভাঙে বুক পুরাণ স্মৃতির তীব্রঘাতে ,
অশ্রু ঝরে ঊর্মি তোলে নয়নপাতে ;
হৃদয়টা ভেঙে হয় চূর ।

তরু আর থাকে না যে শ্যামলে ভরা ,
প্রকৃতিতে লেগেছে যে বিষম খরা ;
মরা পাতার গুঞ্জন কানে ...,
বেলা গেলে রাত এসে লয় কুহেলিকা,
নিভে না বুকের সে তীক্ষ্ণ অগ্নিশিখা ;
ভরে ওঠে বুক মরমী গানে ।

নিশি কাটে প্রহরে প্রহরে শুনে হুক্কাহুয়া ,
নীড় লাগে যেন এক হাবিয়া-কুয়া ;
ডাহুক কাঁদে স্বজন-হারা ...,
ক্লান্ত জোনাকিরা খুঁজে খুঁজে দিশা ,
কোথায় যে হেরেছে রয়ে গেছে নিশা ;
উল্টে গেছে যে যুগের ধারা ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026