জিহ্বার নেশা
- বেঞ্জিন বেঞ্জয়েট
মহাশুন্যতায় ঘেরা মহা এই শ্যামল মাঠ ...
মাঠ মাঝে এই ধুলিমাখা পথ ...
নেই তো কোন মানবের কোলাহল ঝঞ্ঝাট
কোথা হতে আসিল এ ধূলিকণা শত শত ?
অচল গাড়ি হয়না সচল, জোড়ামহিষে ক্লান্ত
মাঠমাঝেই যাত্রা ভঙ্গের উপমা ,
ছেড়ে দিনু জোড়া মহিষ, বুঝিনি হল কি ভ্রান্ত
গাড়িতেই নিদ্রিত আমারই প্রিয়তমা ।
গাড়িতে উঠিয়েই দৃষ্টি আমার দূর পানে ,
হেরি আমি এক ঝাঁক শিয়ালের পাল ,
হেরিয়া মহিষ ওরা প্রতিক্ষার প্রহর গোনে ,
মিলাতে পারিনা আমি কোন কিছু তাল ।
চোখের পলকেই ঘিরে নিলো ওরা মহিষ দু'খানি
আসিল ঝুকি আপন জীবনের প্রতি ...,
প্রিয়তমাকে জাগিয়ে করিতেই জানাজানি ,
মহিষেরে ওরা খেয়ে নিয়ে , করে গেলো ক্ষতি ।
ওরা যেন একাত্তরের সেই পাক ঘাতক
আপন পেটের ক্ষুধা মিটানোই যেন তাদের পেশা ,
লুটেপুটে খেয়ে ওরা দ্রুততম পলাতক ,
নিরীহতা দেখলেই তাদের জিহ্বায় লাগে নেশা ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।