নাকি ভুল বলে জানি
- বেঞ্জিন বেঞ্জয়েট

যোজন বিয়োজনে কিবা আসে যায় দ্রাব আর দ্রাবকের ,
আপন সত্ত্বায় অধিষ্ঠিত তারা হুকুম তো প্রতিপালকের ।
যোজনে যাহা ব্যুৎপন্নিত তাহা কি মানবের কল্যাণে আসে ?
বিয়োজনে সেই কল্যাণ কি মানব সমাজের তৃণমূলে ভাসে ?
সে যাহাই হোক দ্রাব আর দ্রাবকের হয় নাতো বিলীন ,
অকল্যাণের হোথা টানিয়া নিজে তো কভু হয়না মলিন ।
প্রতিপালক সেতো অন্য কথা ... প্রতিপক্ষের জের টানি ,
আপন সত্ত্বার অস্তিত্ব রাখিতে পেরেশানিত টানিয়া ঘানি ।
অস্তিত্ব সেতো নয় তো শুধু অণু পরমাণুতে গঠনতন্ত্রে ,
মান সম্মান বোধ বিবেক সবই তো জড়িত হৃদযন্ত্রে ।
জড় পদার্থ সেতো আলাদা সাবজেক্ট , জীবের কথা ধরি ,
সব জীব তো এক নয় তাই মানবেরে আমি বিভেদ করি ।
পদার্থ স্বরূপ মানব থাকিলে মানব নামে কি থাকে পরিচয় ?
বিবেকের সাথে চলিলে মানব তবেই তো তাঁকে মানব কয় ।
নাকি ভুল বলে জানি ............ ?
মানব তো নেই মানবের স্থলে, সম্মান ধরি করে টানাটানি ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026