তলে তলে জাল সেলাই
- বেঞ্জিন বেঞ্জয়েট

সত্যের লেজ মাথা দিয়ে করি আমি বিশ্লেষণ,
হিমালয় হতে বৃহৎ এক মূষিকা করিল জন্মগ্রহণ ।
মূষিকা আসি বঙ্গমাতার কোলে সূরতে ঘটিল পরিবর্তন ,
নাম চেহারা সবই বদলায়ে দিলো নাম মানবধিকার কমিশন ।

হিমালয় শৃঙ্গ গঙ্গোত্রী হতে আসিল এক বাদুড় ,
গঙ্গার জলে আসিয়া ভাসি সাজিল সে বীর বাহাদুর ।
যত নীতি আছে পেটের মাঝে , বাহির করিতে হৃদ কম্পন ,
বৃক্ষের ডালে ঝুলিয়া থাকে, বদলী নাম দুর্নীতি দমন কমিশন ।

গঙ্গার জলে ভাসিয়া আসিল সোজা একখান তেজপাতা ,
জনে জনে মনে মনে পাইল আপোষেই যেন এক সাদা খাতা ।
কার্যত তাহা বর্জিত, কি বলিব, লাগে যেন ঘোড়ার লাগামের মতন ,
যার হাতে সে লাগাম সেদিকেই সেই রাম, নাম দিয়েছে নির্বাচন কমিশন ।

দলাদল পলিটিক্স যে যাহাই করুক, যার যার মনে আঁটা
সব গুলোই তলে তলে জাল সিলাই, আছে যত ছেঁড়া ফাটা ।
এ জাল সমুদ্রের ইলশা ধরা নয়, এ জাল ভোট শিকারের তরে ,
গদির লোভেতে চিক্কার মারে, বড় বড় হোগলা দেখে সেলাই করে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026