সংসদ বনাম নেতানেত্রী
- বেঞ্জিন বেঞ্জয়েট

একটা দেশ তথা জাতির জীবনঘর, নাম তার সংসদ ,
নির্ভর করে উহাতে পুরো দেশ তথা জাতির ভবিষ্যৎ ।
রয়েছে সেথা নীতির কথা , রয়েছে নীতিনির্ধারণ পুস্তক ,
নেতা নেত্রী যুগান্তর ধরি বারেবার নেয় সেথায় ছবক ।
জানিনা কিসে নেয় ছবক আর কিবাই করে তা পালন ,
সেথায় গিয়ে দেখি শুধু মারে একে অপরকে আস্ফোটন ।
যুগান্তর পাড়ি দিয়ে এসেছি ডিজিটাল যুগে ...
দিনে দিনে জড়ে পড়ি আরও যেন দুর্ভোগে ।
বকা মোল্লা যত বেশী বকে, শোনা মোল্লা শোনে কম ,
পরিশেষে এ দুর্ভাগা দেখা পেলুম চুদুরবুদুর ডট কম ।
কি যে কয়! সতীনের মতো মনের আগুন ঝাড়ে তাতে ,
পুস্তকের মনে পুস্তক থাকে,একে অপরকে মারে ভাতে ।
সম্মান কি কেহই বোঝেনা ... বোঝে শুধু আপন উদর ,
সন্তান জনগণ পেলো যেন মায়ের ভিটেতে সৌদি বদর ।
এমনই চলছে জন্মান্তর ধরি হয়না কোন রদবদল ...,
কেহই চায় না বাঁচুক মাতা, চায় বাঁচুক আপন দল ।
দেশ তথা জাতির চেয়ে এদের কাছে দলই বড় ,
আপনার তরে রাক্ষুস সাজে, মায়ের তরে হয় জড় ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026