গুপ্ত কাহিনী
- বেঞ্জিন বেঞ্জয়েট

হত্যাযজ্ঞ চলছে সমানে মানবতার হতেছে ক্ষয় ,
বিশ্ব আজ ডিজিটাল হলেও মানবতার হয়নি জয় ।
ধরণী হতে ধর্মের পতন ঘটে চলেছে স্থায়ী অস্থায়ী ,
ধর্মের পোশাক পরিধান দেখে মুখে সবার ধর্মব্যবসায়ী ।
যারা এই অবিচারে..., তাদের মুখেই মানবতার সুর ,
মানবতার মাঝে ধর্ম কি নাই ? বুকটা মম বেদনা বিধুর ।
ভাবে তারা কি ? কি'বা চায় তারা ? কিসের অন্বেষণে ?
ধরণী আজ ইবলিসের দখলে, পেয়েছে ঠাই সবার মনে ।
প্রভুর কর্ম নিয়মতান্ত্রিক, সময়ের সাথে সে নিয়ম বাঁধা ,
যত ডিজিটাল ততই অলস পরিশ্রমে লাগে চোখে ধাঁধাঁ ।
অলসতার বশে প্রভুর কর্ম যত সব জঞ্জাল লাগে ,
ইবলিসের ধোঁকায় পরিশ্রমের সব 'বাতিল' করে আগে ।
আসেনা কোন গায়েবী শাসন পায়না গায়েবী আঘাত ,
যা ইচ্ছে করতে পারে সব, তাইতো সকলে মারে জাত ।
মারে ধর্মশালা, কাটে ধর্মের গোড়া, মানেনা সে প্রভুত্ব ,
খুঁজে খুঁজে তাই বের করে তারা নেরো ভূতের তত্ত্ব ।

এটাই আসল গুপ্ত কাহিনী অলস দুনিয়ার মানব ...,
দিনে দিনে সব মানব নামে সাজছে ক্রমেই দানব ।
জানিনা প্রভু এ কার ইশারা ... তোমারই সত্য বাণী ,
দুনিয়ার মানুষ দুনিয়েতেই যে কিয়ামত আনছে টানি ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026