চাই পরকাল আলো
- বেঞ্জিন বেঞ্জয়েট
থেমে গেছে জীবনের ছন্দমালার মিষ্টি হাসি ,
জীবনটা লাগে যেন আজ বড়ই পুরনো-বাসী ।
রক্তের আত্মীয় আত্মার আত্মীয় যতই বল'না হৃদয়ে ,
ধন সম্পদ আর অর্থ ছাড়া সবই যাবে বিলীন হয়ে ।
আবেগের বশীভূত হয়ে কে কতই না বলে থাকে ,
সবাই শুধু ফিরে ফিরে দেখে পেছনের অর্থটাকে ।
যে যত বেশী দেয় , তারই বেশী দেখেছি কদর ,
যে যত কম দিয়েছে মিলেছে তার তত কম আদর ।
কেউই দেখেনি অন্তর চোখে আত্মার ভালোবাসা খানি ,
কেউই দেখেনি কত ঝরেছে তার আঁখি যুগলে পানি ।
তাই আমি যে ভুলে গেছি সব... রাখিছি দ্বীন সতেজ ,
দ্বীনের খাতিরে বেছে চলি আমি যত জায়েজ নাজায়েজ ।
ভালবাসতে হবে... বেসে যাই ভালো, ক্ষীরা মিল দিয়ে ,
এতো আর ভাবিনা কার মাথায় পড়লো বজ্র্, তা নিয়ে ।
খোদাপ্রেমে রয়েছি অটুট ... আত্মার প্রেমে বাসি ভালো ,
চাইনা আর দুনিয়াবি কিছু , চাই আমি পরকাল আলো ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।