লাল প্রশ্বাস
- বেঞ্জিন বেঞ্জয়েট

আমার লেখনী যেন বাঁধা ... শত শত অনুরাগে,
মুখ যেন নির্বাক, মুখেতে দোসরের সফিন জাগে ।
ভাবনাগুলি যেন এলোমেলো বাতাসে খায় ঘূর্ণিপাক ,
বিষাদের বিরক্তি নিঃশ্বাস থাকে যেন সদাই নাপাক ।
ক্ষুধার আরতি উদর নাড়ীতে বাড়ায় দ্বিগুণ হানা ,
খাবারের ভাঁজে জমে উঠেছে শতক কচুরিপানা ।
চলার প্রারম্ভে দু'পা অবশ , পায়ে পায়ে খায় বাড়ি ,
উদাসীর লাল প্রশ্বাসে জাগে যেন চলি দুনিয়া ছাড়ি ।
দুনিয়া আজি হায়েনার দখলে পত্রিকার তাজা খবর ,
নিজের লাশের মিলবেনা যেন স্থান, দিতে যে কবর ।
মনুষ্যত্বের আড়ালে শকুন আর শিয়ালের আগমন ,
সর্বভুকি হয়ে তাজা-মরা সবই খেয়ে করছে সমাপন ।
আমি নিতান্তই দিশেহারা বেড়াজালে বন্দী ,
কিছুতেই পাই'না উপসর্গ , মিলাতে পারিনা সন্ধি ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026