দোয়া ভিখ মাঙ্গি
- বেঞ্জিন বেঞ্জয়েট

আজ আমি দোয়া ভিখ মাঙ্গি
অর্থ কড়ির নয় ,
আমার ললাট সিঁদুরে রাঙি
রাখি না পরিচয় ।


আমার ললাট পাষাণে ঘষে
পাষাণ করেছি ক্ষয় ,
শত প্রবঞ্চনার দেয়াল ধ্বসে
টানিছে অবক্ষয় ।

ললাট আমার জীবন মলাট
রুধিতে পারেনি ঘুণ,
পারেনি রুধিতে আন্তঃ বিভ্রাট
আনিছে সদায় খুন ।

তাই আমি মাঙ্গি দোয়া ভিখ
সবার হৃদয় দ্বারে ,
দোয়ায় মিশুক হতাশ-শিখ
বিধাতার অবতারে ।

সবার দোয়ায় বিশ্বাস করি
মিশবে জীবনের ভাঙচুর ,
বিধাতাকে সদা অন্তরে স্মরি
দূরে রাখবে সব অসুর ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026