অনিয়ম কৃষ্টি
- বেঞ্জিন বেঞ্জয়েট

কলিজায় যদি পচন ধরে হয়না উদ্ধার প্রয়াস বলে ,
কপালের লেখন পারেনা খণ্ডাতে চেষ্টা যায় বিফলে ।
এই কথা যেমন ধ্রুব সত্য আরেকটিও মিথ্যা নয় ,
চেষ্টা বিহীন কিছুই হবেনা প্রভু তাহা নিজে কয় ।


জোর করে যেমন হয়না ভালবাসা হয়না প্রিয়তমা ,
পেশী শক্তি দেখালে কেহ মন থেকে পায় না ক্ষমা ।
সময় গেলে হয়না সাধন কে না জানেনা এ উক্তি ,
তবু সবাই যেন গড়িমসির সনে করে দিব্যি চুক্তি ।

নয়ন মেলি যখনই দেখি আজকের প্রচ্ছদ পটে ,
গায়ের জোরে পরিণয় সহ সবকিছুই যায় ঘটে ।
গায়ের জোরে দেশপ্রেম হয় আরও হয় যধিস্টি ,
দিনে দিনে এই অনিয়ম গুলি হয়ে যাচ্ছে কৃষ্টি ।

কেহ নেই যেন বিঘ্ন ঘটাবার কেহ নেই বাধা দিতে ,
শক্তি সাহস সব থাকতেও থাকে যেন সবাই ভীতে ।
মুখ বুজে যায় সহ্য করে, দেখে যায় নয়ন মেলে ,
কখন রুখবে কেউ জানে না আর কতদূর গেলে !

দেখে দেখে মন মানেনা বারণ মানেনা বাধা নিষেধ ,
ক্রমান্বয়ে মনের সাথে যুগের ঘটছে ঘোর বিচ্ছেদ ।
মনকে নিয়ে ব্যাকুলতায় আছি যুগের প্রচ্ছদপটে,
কেটে যায় দিন উদ্বিগ্নতায় কেটে যায় সঙ্কটে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026