পীর বাবা (৩)
- বেঞ্জিন বেঞ্জয়েট

শত গাঁও গেরামে হেরি হাজারো পীরের বাস ,
অবলা সব গেরাম বাসী রহে তার ক্রীতদাস ।
চলতে গেলে চলার পথে খোঁজে সে শত ভুল,
প্রভুর দোহাই দিয়ে সে শুধু খেয়েছে জাত-কুল ।
শত জড়ত্ব জাতির মাঝে কৌশলে টেনে আনি,
জাতিকে রেখেছে বিভ্রান্তে ওই সুযোগ-সন্ধানী ।
শ্রমের সীমা বাঁধিয়ে দিয়ে আপনার খেদমতে ,
জাতিকে ডেকেছে দিবানিশি সে নিনাদ-উদ্ধতে ।
জাতির চেতনা বিলুপ্তে রেখেছে অদৃষ্টের ভীতে,
জাগাতে দেয়নি জাতির চেতনা স্পষ্ট জবানীতে ।
শত নিয়ম আর শত বেড়াজাল গলাতে ঝুলি ,
কুঁজোয় রেখে জাতি আপনি চলেছে বক্ষ ফুলি ।
বলবৎ রেখেছে আপনা জয় ,
দেয়নি জাতিকে মাথা তোলার সময় ।
যেভাবে পেরেছে অবলম্বন করেছে কায়দা ,
হাছিল করেছে শুধু কৌশলে আপনা ফায়দা ।
আপনা সাম্রাজ্য করেছে পাহাড়ের সমান উঁচু ,
জাতিকে রেখেছে কালে কালে অন্ধকারে-নিচু ।
শুধু ঝাড়ফুঁকে জাতিকে রেখেছে হস্ত কবজায় ,
সুন্দরী ললনার কর্ণে তার মিলন-মন্ত্র শুধু যায় ।
আপনার উদর যথা পুষ্ট জাতিকে রেখেছে শব,
আপনা থেকেছে সুখে, জাতিকে দিয়েছে ভৈরব ।
জাতি কি আজো রইবে সে পালের গোদা হয়ে ?
জাতি কি আজো থাকবে সে অবাঞ্চিতের ভয়ে ?
ফিরবে না কি জাতি আলোমুখী হয়ে ?
ফিরবে না কি জাতি সবেগে দুর্বারে দুর্জয়ে ?
আশার জাল বুনে যাই শুধু ঊষারের ব্রত হয়ে ,
কালি'র দ্রবণ উবে যাক সব মানবতার পরিচয়ে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026