পীর বাবা (২)
- বেঞ্জিন বেঞ্জয়েট

আউলিয়ার দেশ বঙ্গদেশ আশেক তার অধিক ,
আশেকের নিঃশ্বাসে বেজায় ভার বায়ু চতুর্দিক ।
কপাল দোষে মেলেনি দেখা জীবিত আউলিয়া ,
তার তরে প্রাণ, করে আনচান, সাজি দেওলিয়া ।
যত আউলিয়া মরেছে সকল মহাসড়কের ধারে ,
যেথা গাড়ী থামে যেথা মানুষ সব আসতে পারে ।
গোরস্থানে তাদের মেলেনি ঠাই বড় অদ্ভুত লাগে ,
তাই পথের ধারে গড়ে উঠেছে মাজার ফুলবাগে ।
আলো ঝিলমিল হলুদ লাল নীল হাজারো ব্যানার,
আরবি আয়াত আশেকের কেউ নাই তা জানার ।
এমনভাবে তুলেছে ফুটে ছুঁয়ে যায় যেন মনপ্রাণ ,
উদ্দেশ্য শুধু একটাই জানি পাবে লক্ষ টাকা দান ।
থাকে কিছু খাদেম-কর্মী ,
পোশাকে বুঝি ইসলাম ধর্মী ।
নামাজ পড়েনা জানি কোন ওয়াক্ত ,
শুধুই তারা সে পীর বাবা আউলিয়ার ভক্ত ।
মানুষ আসিলেই সচিৎকারে মাজার মাজার হাঁকে ,
উদর সাজার মুক্তি পেতে দিবানিশি এভাবে ডাকে ।
কেউ কখনো খুঁজে দেখেনি সে মাজারের অভ্যন্তরে ,
জীবিত বাবা কেদারায় বসি টাকা গোনে উচ্চ স্বরে ।
দিনের হিসেব মাসে ফেলি যত হয় মাসে রোজগার ,
সব বাবারা রোজনামচায় হিল্লোলে করে বাটোয়ার ।
এমন ব্যবসা ক্ষিতির কোন খানে খুঁজে পাওয়া দায়,
পীরবাবা আর আউলিয়ার নামে নিমজ্জিত ব্যবসায় ।
কর্ম ফেলি ধর্ম টানি ধর্মকে করেছে ওরা কলুষিত ,
যুগে যুগে তাই বঙ্গ জননীর নামটা হয়নি বিকশিত ।
ধর্মের দোহাই টেনেছে সদায় ধর্মকে করেনি পালন ,
কর্মকে কেহ করেনি সম্মান চেয়েছে শুধু সিংহাসন ।
হয়নি তাই জননীর মাথা উঁচু ,
কালে কালে ক্রমশ হয়েছে নিচু ।
মিটেনি হতাদরের বুকের ভুখা জ্বালা ,
জগতের উচ্চ দশা হেরি শুধু ঝরালো মুখের লালা ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২৫-০১-২০১৫ ১৮:১৮ মিঃ

অসাধারণ।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026