পীর বাবা (১)
- বেঞ্জিন বেঞ্জয়েট

অন্তরে জ্যোতি নাই, জ্যোতি আছে চোখে ,
জ্যোতিষী সাজি সে প্রভুর নাম জপে মুখে ।
স্বর তার কৃত্রিম পুরো'টা আউলিয়ার নকল ,
দাড়িহীন সেই পীরবাবার পাট-দাড়ি সকল ।
কৌশলে নিয়েছে ঠাই সে ভয়ানক জঙ্গলে ,
মানুষের নাম দিয়ে আপনা উপার্জন-মঙ্গলে ।
সোনার দেশে মিডিয়া হায় টাকার বিনিময়ে ,
অনায়াসে কাজ করে যায় পীর বাবার হয়ে ।
আউলিয়া বেশের সুরত আর আলাপনী নম্বর
মিডিয়ার হেডলাইনে প্রকাশিত তাদের খবর ।
পৃথিবীর যত বিপদ মানুষের মাঝে করে ভিড়,
সেই পীর বাবা দিতে পারে আছান সব'টির ।
নতুন চমক রহে পরবাসী তরে ,
ভাগ্য খুলে যাবে লটারির ঘরে ।
বিস্ময়ে হতবাক জনতার হৃদয় ,
এতো নামী মিডিয়া সত্য নিশ্চয় ।
তাল'কানা পরবাসী কাল'কানা হয়ে ,
যোগাযোগ শুরু করে জীবনের পরাজয়ে ।
ফুটে তোলে অযুত ব্যর্থতা সে কাঁদা কাঁদা স্বরে,
বিপদ আর অনাহারে যাই যে বাবা আমি মরে ।
জবাব সে পীরবাবার 'বেঁচে আছি তোদের হয়ে' ,
যোগাযোগ করেছিস রে বাবা তুই "যথা সময়ে" ।
'এই সময় গেলে তুই আর সময় পাইতিস নারে' ,
'হে বাবা তাড়াতাড়ি অযু করে মসজিদ ঘরে যারে' ।
' হে বাবা মসজিদ ঘরে করবি মানত হাতি ঘোড়া' ,
' আরো করবি দুম্বা-উট-ছাগল-ভেড়া আশি জোড়া' ।
' আমার কাছে পাঠিয়ে দিবি'রে একশ খাসীর দাম' ,
' তবেই না তোর হয়ে যাবে জীবন উদ্ধারের কাম' ।
' শোন বাবা তুই টাকা দিতে থাকিস না যেন থেমে ,
' তোদের তরে মঙ্গল করতে আইছি বাবা ভবে নেমে' ।
পরবাসী এমন শুনে ভাসে যে বায়ে ,
চলে উড়ে মাটি যেন পায়না তার পায়ে ।
বছর ধরে কর্ম করে যা করেছে সে আয় ,
বাবার তরে উম্মাদ হয়ে করছে তুমুল ব্যয় ।
বাবা বসে পাটের গোঁফে মারছে গরম তেল ,
বিদেশ থেকে আসবে টাকা জমবে খুশীর খেল ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026