বাঁচতে শেখো
- বেঞ্জিন বেঞ্জয়েট
যদি পথে পথে পদে পদে বিঁধে যায় কাঁটা ,
উচিৎ হবে যে তোমার ভিন মতলব আঁটা ।
ভেঙে পড়া নাহি হবে বলবানের কাজ ,
সফলতা আসবেই যদিও রক্তাক্ত আজ ।
ফুলে ফুলে শত অলি মধুর আশে হররোজ ,
হুল মেরে উড়ে যায় মধু'টা সে করে খোঁজ ।
তাই বলে ফুল তার মধুর সেই গ্রন্থিতে ,
জমায়'না মধু আর থাকে কি অস্বস্তিতে ?
কত পাখী শত'শ্রমে বাঁধে সে বাসা খড়কুটে ,
ঝড়-তুফান এসে তার বাসা'খানি দেয় লুটে ।
তাই বলে সে পাখী আর বাঁধে'না কি বাসা ?
দেখেছি বাঁধতে ফের বাসা তার খাসা ।
ক্ষিতির বৃক্ষসব দিয়ে যায় ফুল ফল ছায়া ,
কয়জনের থাকে বলো তার প্রতি দৃঢ়মায়া ?
ডানা তার ভেঙে ফুল ফল আনে ছিঁড়ে ,
তাই বলে বৃক্ষ কি ভাসায় নয়ন নীরে ?
কত পথিক তার ছায়ায় জুড়ায় তার প্রাণ ,
ফিরবার কালে তার কেটে আসে গর্দান ।
তাই বলে মরে কি সে ? বাঁচে না কি ফের ?
ফের বাঁচে মুছে সব অবজ্ঞার জের ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।