লভিতে হয় বিবেক দিয়ে
- বেঞ্জিন বেঞ্জয়েট
প্রেয়সীর দ্বারে দু'হাত বেড়ে চাহি প্রেম অনুদান ,
প্রেয়সী মোরে কি যেন ভেবে করিলো অপমান ।
জানিতে চাহি সুচি প্রণয় ...সে কি মোর অপরাধ ?
কিছু না বুঝি শূন্যে উড়িল, কপালে পড়িল বাঁধ ।
তফাৎটা ছিল ধনী আর গরীব নীল গগণের নীচে ,
এই বসুধায় এই ব্যবধান ভগবানে বুঝি দিছে ।
তফাৎ দিলো ভগবান জানি ... দেয়নি অহমিকা ,
কোত্থেকে উহা আসিলো ধরায় কোন সে ভূমিকা ?
তাও সে জানি সুরাসুর ভেদে ভগবান - শয়তানে ,
উভয়ে মিলে বিভেদ করিছে অনেকেই তা জানে ।
তব হে কিসে অপরাধ মোর , শয়তান খুঁজে ফিরি ,
যার খেসারৎ হৃদয় বিষাদ, টানি সারাবেলা বিড়ি ।
শয়তানেই বুঝি ক্রমে ক্রমান্বয়ে টানে শয়তানীতে ,
ভগবান মোর এতো যে মহান পারেনা ওষুধ দিতে ।
জানি ভগবান এই ভবেতে সর্বদা দেন না কুদরতি কিছু ,
বিবেক দিয়া তাহা লভিতে হবে মস্তক করি নিচু ।
শোন হে মানব সকল ..................
শুনে অশুনে নিজের মনগড়ায় মহাবাণী করোনা নকল ।
পঠন করো হে... জ্ঞান খেটে খেটে বুঝিও তারচে বেশি ,
না পঠন করি করোনা কিছুই খাটায়ে গায়ের পেশী ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।