মানুষের চাওয়া
- বেঞ্জিন বেঞ্জয়েট

একটাই জীবন তবু এই জীবনের তরে ,
চলার পথে এই মানুষই কত কী না করে ।
কত জোতদারি কত পোদ্দারি কতই'না ছল ,
মানুষে মানুষে রাখি ভেদাভেদ ভাসিছে অতল ।


হানাহানি কানাকানি রাখিছে সদা সরব,
টানিছে সদা মানুষের তরে বীভৎস ভৈরব ।
তবু দেখি এই মানুষ ছাড়তে পারেনি সমাজ ,
একই সমাজে বাস করে তবু পায় না সে লাজ ।

এই মানুষেরই দেখি সম্মানের দম্ভ নির্যাস ,
দম্ভের তাড়নে মাটিতে পা ফেলেছে দীর্ঘশ্বাস ।
তবু এই মানুষ ওই একই সমাজে মিশে থাকে,
ছাড়ে না সমাজ ছাড়ে সম্পর্ক মানুষ বলি তাকে ।

কাঁপে না বুক পাশে থাকা এতিমের দুখে,
রাখেনা এক মুঠো অন্ন, দিতে এতিমের মুখে ।
রাখেনা এক টুকরো বস্ত্র দিতে এতিমের গায়ে,
মেড়ে চলেছে সে এতিমের বুক বুটের পায়ে পায়ে ।

তবু তারেই রেখেছে যুগের প্রতিবেশী রূপে,
নিজে থেকেছে আলোকে তারে রেখেছে কূপে ।
নিজে থেকেছে সবস্ত্রে এতিমকে রেখেছে খালি ,
তারে রেখেছে ঘোর অন্ধকারে নিজে প্রদীপ জ্বালি ।

এই পরিচয়েই মরে বাঁচে যুগের ইতিহাস,
মানুষে মানুষে ভেদাভেদ আর এক সাথে বাস ।
একই সাথে বসবাস তবু চায় সে অন্যের সর্বনাশ,
নিজে চায় শৌর্যবিত্ত আর অন্যজনে থাক ক্রীতদাস ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

১৯-০১-২০১৫ ১৫:২৮ মিঃ

fine poet @ fine kobita

২৯-১২-২০১৪ ১৯:০৩ মিঃ

বরাবরের মতোই সুন্দর


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026