একেলা কিশোর এক
- সুদীপ তন্তুবায় নীল

একেলা কিশোর এক বেনুবনে বসে,
দৃষ্টিখানি বাঁধা আছে দুরের প্রান্তরে
অসমাপ্ত প্রেম তার বিনিদ্র অন্তরে !
অতৃপ্ত ভাবনাগুলো মন জমি চষে ।
বিকেলের প্রান্তভাগ ইতিকার বেলা
সাঁজাল স্খলিয়ে যায় বলাকার সারি ।
বলাকার ভিড়ে ভাবে প্রিয়া এল বাড়ি
একাকি আলয় কাঁদে-একি অবহেলা !

সাঁজের তারকা হাসে, থানে জ্বলে দীপ
শোনায় না প্রিয়া আজ কল্পপ্রেম গাথা,
একেলা কিশোর কাঁদে সন্ধ্যারাতি বেলা ।
এখন গভীর রাত নিভেছে প্রদীপ,
অতীতের প্রেম স্মৃতি কিশোরের ব্যথা !
জাগনে স্বপনে প্রিয়া লুকোচুরি খেলা ।

**(পেত্রার্কীয় সনেট)**

রচনা : ০২/০৭/২০১৩


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।