'প্রতীপ কাব্যগুচ্ছ'
- সুদীপ তন্তুবায় নীল
(১)
বাগানেতে ফুল ফোটেনি তো আজ
তবু তারা ছুটে আসে !
উঠেছে বাগে অলি গুঞ্জন,
আড়ালে কার পদ শিঞ্জন ?
হাজার ফুলেরা হাসে !
তাই যে অলিরা সুমধুর গানে
ফুলদের ভালোবাসে ।
(২)
মধুমাস কই আকাশে বাতাসে
আসেনি তো কোনো বাগে !
তবু কূজিছে কোকিল ডালে,
আমি যে একি দেখি বৈকালে
ছুটে গিয়ে তব আগে -
ইতিকার বেলা সোনা ঝরা রোদে
নব কিশলয় জাগে !
(৩)
জেগে আছে আজ চারিদিক ভরে
শশীহীনা এক রাত ।
তবু হৃদয়ে খেলে স্বপন
হৃদে একি লাগে যে কাঁপন !
লাগে যে চেনা আঘাত ।
আঘাতে কাঁপনে কখন অজান্তে
লেখনী ধরেছে হাত ।
রচনা : ০৩/০৭/২০১৩
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।