প্রায় উনিশ বছর আগে........
- সুদীপ তন্তুবায় নীল

প্রায় উনিশ বছর আগে
সজীব আঁধার আলাপনে,
দুচোখ বুজে বলতাম জেগে
চুপে ধারকের কানে কানে ।

শুনত না যে সেই কথা কেউ
আমার মাতৃ ধারক ছাড়া,
বৃষ্টি দিয়েছে রৌদ্র দিয়েছে
কভুও দেয়নি আমারে খরা ।

কষ্টেতে আলো দেখিয়েছিল
প্রায় একটি বছর পরে,
চৈত্রে তখন চৈতালি সব
হাসে সারাটি উঠোন জুড়ে ।

আলোর বুকেতে পৌঁছে দিল
প্রায় উনিশ বছর আগে,
কোমল আমি অবুঝ আমি
সেই যে ছোট্ট আতুড় বাগে ।

স্নেহের আঁচলে বাঁধল মোরে
মোর মুখে দিল তার স্তন,
নিরব নিথর শান্ত আমি
ভাসে সুখ জলে তার মন ।

স্নেহ সুরে ডাকত যে চাঁদ
-সোনারে তুই টিক্কা দিয়ে যা,
জানিস তোরা, সে তো আমার
আলোয় দেখা জন্মদাত্রী মা !

রচনা : ০৪/০৭/২০১৩


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।