বেঁধেছে জমাট শাবল
- বেঞ্জিন বেঞ্জয়েট
কিছুই বুঝে আসেনা ... হয়ে যায় উল্টা পাল্টা সব ,
এতো হা-হুতাশ এতো রোনাজারি তবু ধরণী নীরব ।
এক সাথে চলতে চলতে বন্ধু আমার হল যে গায়েব ,
মুহূর্তেই নিস্তব্ধ সাড়াহীন মালুম আল্লাহ রাসুল নায়েব ।
ঈর্ষা জাগে জীবনের প্রতি হিংসা জাগে কঠোর ভাবে ,
মূল্যহীন জীবন এরূপে কেন নিমিষেই হারিয়ে যাবে ?
এক মুহূর্তের নেই গ্যারান্টি ... কীসেতে করি ধাউফাউ ,
চিরসত্য হারানোর ব্যথা তবু যেই কদু সেই লাউ ।
এই জমিন এই ভিটে এই সবকিছু আমার সম্পদ ,
হাকুম তকম করি করি শুধু সাজি আমি বিশ্ববদ ।
ভুলি মরণের কথা, ভুলি কবরের কথা, ভুলি ওই হাশর ,
ধরায় এসে হেসে হেসে গড়ি বসে বসে চৌদ্দ বাসর ।
কিবা লিখি আমি, নেই লেখার মুড, কম্পিত এ বুক ,
মুহূর্তেই যেন উল্টে গেলো মাথা, হারিয়ে গেলো সুখ ।
হারানোর ব্যথায় বড় ব্যথিত আমি বন্ধ আমার শিরা ,
অবশ কান্ত ধড়ফড়ে বুক কম্পিত আমার পায়ের গীরা ।
ক্ষমা করে দিও সম্মানিত পাঠক কিবা লিখিলাম আবল ,
নিজের জীবনের শিরা উপশিরায় বেঁধেছে জমাট শাবল ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।