আড়ালে স্বার্থপর
- বেঞ্জিন বেঞ্জয়েট
আমি যে দুনিয়ার হালচাল বুঝি না
আমি আর ভালোবাসা খুঁজি না ।
দুনিয়ার সব না হোক, অনেকে ,
স্বার্থপরের আড়ালে থাকে যে লুকে ।
ভালোবাসা থাকে ওই সম্পদের মাঝে ,
মুখে শুধু ভালোবাসা, অন্তরে লোলুপতা বাজে ।
সম্পদ বাদ রাখলে, ঘুরে দেখে অবস্থান ,
অবস্থানে প্রেমের মূল্য , নহিলে গোরস্থান ।
হায় রে দুনিয়া মুখে শুধু রাম রাম ,
অন্তর যে করে শুধু অবর্ণনীয় কুকাম ।
রাধার ঢ্যাশে থাকে সব , সয়তানের গুরু ,
নিজে করে অন্তরালে অপরে করলে কুঁচকায় ভ্রু ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।