সেদিন থেকে প্রণয়ে লাথি
- বেঞ্জিন বেঞ্জয়েট

ভুলে ভরা জীবন আমার হতে পারিনি সঠিকের মুখোমুখি ,
ভুলের মাঝেই আমার বসতি তবু অসত্যকে আমি রুখি ।
মিথ্যের কিছুই হয়না সহ্য ... শুনলে তাহা গা খানি জ্বলে ,
সত্যে আমি চির উদ্ভাসিত বেঁচে আছি আমি সত্যের বলে ।
যাহাই করি সহৃদয়ে ... পড়েছি আমি মিথ্যের বেড়াজালে ,
যতই চেয়েছি উদ্ধার পেতে মুক্তি পাইনি আমি কোনকালে ।
সাড়া দিয়েছি প্রণয়ের ডাকে অন্তর হয়েছিল প্রণয় বিশারদ ,
পরিশেষে আমার প্রণয়ের তরে স্থান হয়েছিল পাগলা গারদ ।
সে প্রণয় আমারে ফাঁকি দিয়েছে ... স্বার্থপরের কলাকৌশলে ,
সে প্রণয় আমি মিথ্যে বুঝেছি ... আমি পাগল হলে ।
প্রণয় কোনোদিন ফাঁকি দেয়না ... থাকতে পারেনা একা ,
শুইতে খাইতে উঠতে বসতে সদায় তাহার হয় যে দেখা ।
সদায় আমি খোঁজ নিয়েছি ... আমার নেয়নি সে কোন খবর ,
পাগলা গারদে সিথানে বসি সে বলছে মোরে 'ডাকছে কবর' ।
আমার কষ্টে দেখেছি তার নয়ন যুগলে পুলক ভরা ...,
হৃদয় তার পুলকে সিক্ত ... আমার চলছিল প্রখর খরা ।
সেদিন থেকে প্রণয়ে লাথি... ধরেছি আমি দু'হাতে কান ,
ফিরে পেয়েছি সবুজ ধরা ... ফিরে পেয়েছি সতেজ জান ।

আজও আমি সবুজেই আছি বেঁচে... নেচে নেচে পুলকিত ,
যুগান্তর কাটে হিল্লোলে আমার ... কই কষ্ট আর দেখিনিতো ।
কখনো আর ভিজেনি আমার কষ্টের জ্বালায় আঁখি পাতা ,
আমার খুশিতে বসুন্ধরা খুশি ... খুশি আমার জন্মদাতা ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026