অন্দরেতে সদর ঘাট
- বেঞ্জিন বেঞ্জয়েট

কিসে আসে সুখ খুঁজি হেথায় হোথায় ...,
সুখ সুখ করি শুধু আসলে সুখটা কোথায় ?
কেহ বলে আমি সুখী ... খোঁজ নিয়ে দেখি ,
সে যে কোন সুখী ? গিলে সে সুখের ঢেঁকি ।
উপরে সে মহাসুখী অন্দরেতে হায়েনা ...,
দুনিয়া সে পুরোই চায় , কিছুই তার পায়না ।
উপরে সে সাজুগুজু ... অন্দরেতে সদরঘাট ,
হৃদপিণ্ড এতোই হীন দম নিলে হয় ফাটফাট ।
ভালোবাসার মানুষ নিয়ে বড়ই সুখীজন ,
খবর নিয়ে দেখি হায় তার দুঃখে কাঁদে ভুবন ।

এই দুনিয়ার সকল মানুষ শুধুই চায় বলে ,
পাওয়ার মাঝেও পায়না সুখ নানা ছলেবলে ।
তাইতো আমি পাইনা খুঁজে সুখী একজনা ,
যে বলে আমি সুখী , শুধুই তার এ উম্মাদনা ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026