পাইনি সুখ সখীকে
- বেঞ্জিন বেঞ্জয়েট
খুব ইচ্ছে ছিল সুখকে বিয়ে করার
তাই তাকে ভালবেসেছিলাম ;
এক অদ্ভুত-বিচিত্র নিয়ম এ ধরার
সুখের বদলে দুখকে পেলাম ।
সুখ ছিল লম্বা কেশী কাজল চোখী
দুধে-আলতা গায়ের বরণ ;
ভালবেসে তারে ডেকেছিলাম সখী
চাইনি দিতে তারে অন্তরণ ।
ভালবেসেছিলাম চণ্ডীদাসের মতো
শুধু এক পলক দেখার আশে ;
যা করেছিলাম নিষ্প্রয়োজন অবিরত
ক্ষণকাল থাকে যেন পাশে ।
শুধু ভালবেসে গিয়েছি হয়নি মিলন
পারিনি আনতে তারে ঘরে;
মালয় সাগর পাড়ে করেছি সম্মেলন
উড়েছি কষ্ট-বেদনার ঝড়ে ।
আজ দুখের সন্তানাদি বেজায় বেশি
সম্পর্ক গিয়েছে দৌহিত্র ছাড়ি;
শত ব্যর্থতার ভীরে শিথিল চর্ম-পেশী
নেই কিছুই আছে রোনাজারি ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।