স্বাধীনতার শিথিলতা চাই
- বেঞ্জিন বেঞ্জয়েট
স্বাধীনতা মানে উলঙ্গ হয়ে নয় তো অশ্লীল বাণী ,
স্বাধীনতা মানে যেথা সেথা নয় ইজ্জত টানাটানি ।
স্বাধীনতা মানে নয় তো যা ইচ্ছে তাই বলে যাওয়া ,
স্বাধীনতা মানে নয় তো যা ইচ্ছে তাই করা-চাওয়া ।
শ্লীল অশ্লীলের জ্ঞান যার নেই সে নয় আশরাফুল ,
নিজেকে যেটুকু সভ্য ভেবেছে সব'টা তার ভুল ।
আপনা উম্মাদনা প্রকাশ করে পেতে চায় সে সাড়া ,
নয় তো বিতর্ক সৃষ্টি করে সে হতে চায় নজরকাড়া ।
জেনে রাখা ভালো ...
মেঘে ঢাকা সূর্য কভু দিতে পারে না আলো ।
নর্দমার জল কভু পানের যোগ্যতা রাখে না ,
মাকালের অসাড়ত্ব কভু সৌন্দর্যে ঢাকে না ।
সব ফুল কভু পারেনা মাতোয়ারা সুবাস দিতে ,
কিছু কিছু ফুল থাকে সুবাস দিয়ে জীবন নিতে ।
যদি তাই হতো স্বেচ্ছাচারীতা আর স্বাধীনতার নামে ,
এতো সুন্দর পরিবেশ-সমাজ সৃষ্টি হতো না ধরাধামে ।
থাকত'না স্নেহ-শ্রদ্ধা-সম্মানবোধ একে অপরের প্রতি ,
কেহই দেখতে পেত না ধরার এই অগ্রযাত্রা-অগ্রগতি ।
ক্রমান্বয়ে মানবের সবকিছু হয়ে যেত ধূলিসাৎ-বিলীন,
এমনও হতো মানব জাতি টিকে থাকতো না এতদিন ।
তাই বলি মানব জাতির সু-স্থায়িত্বের স্বার্থে ,
স্বাধীনতার শিথিলতা জেগে উঠুক পরমার্থে ।
আর নয় মানব জাতির সু-গঠনের বিচ্ছেদ ,
প্রয়োজনে চালু হোক ধরায় আইন শিরচ্ছেদ ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।