যাযাবর জীবন
- বেঞ্জিন বেঞ্জয়েট
ধরণীর স্বাদ এতটুকু হয়নি পাওয়া
সর্বদা খেয়েছি শুধু অসম্পূর্ণের ধাওয়া ।
দিবাযামী থেকেছি শুধু নাই নাই শব্দে ,
পাওয়া কিছু হবে না বাকী জীবন-অব্দে ।
এ জীবনের রহে শুধু আশা-অভিলাষ ,
তায় এ জীবনের তরে সহস্র তালাশ ।
এটা পেলে সুখী জীবন ওটা পেলে সুখী ,
এটা ওটা হলে পাওয়া লাগে আরও দুখী ।
মন চায় নতুন করে নতুন এটা ওটা ,
পুরানো এটা ওটার গায়ে লাগে যে খোঁটা ।
নতুন কিছু হলে পাওয়া, হয়ে যায় পুরাণ,
তাই সবে মনটাকে ফের নব্য পথে ঘুরান ।
নতুনের পথে মন ফের আশাবাদী ,
না হলে পাওয়া ফের অশ্রু ঝরায় কাঁদি ।
যা হয়েছে পাওয়া সব... গেছে বৃথা হয়ে ,
আজো মন পড়ে আছে ব্যর্থ-পরাজয়ে ।
এমন করেই জীবন চলে আপন চাহিদায় ,
পর পানে দেখার কারো সময় একটু নাই ।
এমন করেই ধরা ক্রমে হয়েছে স্বার্থপর ,
এমন করেই হয়েছে সবাই দুরন্ত-যাযাবর ।
এমন করেই ধরার মানব হয়েছে শ্বাপদ ,
এমন করেই সবাই ক্রমে হয়েছে অসৎ ।
কিছুই যেন করার নেই শুধুই চেয়ে থাকা ,
আগে পিছে যাহাই দেখি লাগে শূন্য-ফাঁকা ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।