ফরিয়াদ
- বেঞ্জিন বেঞ্জয়েট
প্রভু ! যদি ভুল করে জন্ম দিয়ে থাকো
সে দায় কেন আমার ঘাড়ে ;
কেন আমায় এতো কষ্টে ঢেকে রাখো ?
এটুকু ফরিয়াদ তোমার দ্বারে ।
যদি স্বেচ্ছায় জন্ম দিয়ে থাকো মোরে
স্বেচ্ছায় দিও কিছু সুখ ;
বলিনা নাও মোরে তুমি আপন করে
একটু প্রশান্তি চায় বুক ।
জন্ম লগণ হতে মম জ্বলে পুড়ে মরি
সুখ যেন সোনার হরিণ ;
সে সুখের পেছনে এতো দৌড়াদৌড়ি
সুখ তো মরীচিকায় অন্তরীণ ।
যদি হয়ে থাকি পাপী সে পাপের ভারে
সুখকে করেছ কি বিলীন ?
যদি তাই হয়... মিনতি তোমার দ্বারে
দুঃখ-কষ্টে রেখো চিরদিন ।
নিশ্চয়তা পেতে পারি কি হবো স্বর্গবাসী ?
দুনিয়াতেই চুকেছি লেনাদেনা ;
বলবো কালান্তর অতুল দরিয়ায় ভাসি
স্বর্গ হয়েছে মোর দুর্ভিক্ষে কেনা ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।