সহে'না আর
- বেঞ্জিন বেঞ্জয়েট

দয়িত আমারে আর কত কষ্ট দিবি ?
আর ক'টা দিন পর তো উঠায়েই নিবি ।
দু'দিনের তরে পাঠিয়ে শুধু দিলি শত কষ্ট
কষ্টে কষ্টে জীবন'টাকে করে দিলি তুই নষ্ট ।


জন্ম দিলি জীবন দিলি পাঠালি এই ধরায় ,
শত নিয়মের শিকল দিয়ে বাঁধলি হাতকড়ায় ।
কেন দিলি জন্ম তুই, কেন দিলি এতো নিয়ম ,
নিয়ম নামে শিকলে বেঁধে দিলিনা যে অনুপম ।

বাঁচতে হলে আহার চাই, আহার চাইতে শ্রম,
এমন শ্রম দিলি তুই, যাহা জীবনের অক্ষম ।
সক্ষম যাহা তার মাঝে তুই দিলি বেড়াজাল ,
সেই জাল ছিঁড়তে গেলে হয়ে যাই বেসামাল ।

ঘাটে ঘাটে হাজার নিয়ম, এসব মানতে গেলে,
বাঁধনহারা জীবন আমার ওঠে দ্বিগুণ জ্বেলে ।
ইচ্ছে করে নিয়ম সকল ভাঙি কাঁচের মতো ,
কষ্ট'ই যখন জীবনসঙ্গী আসুক না সে অবিরত ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026