মিছিল
- বেঞ্জিন বেঞ্জয়েট

এতোদিন দেখলাম টিকটিকি আর গিরগিটির মিছিল ,
অন্তরে কাঁপুনি উঠেছিল রক্তের গতি হয়েছিল শিথিল ।
কেঁপেছিল বুক দেখে তাদের মলিন মুখ ব্যর্থতার দায়ে ,
হা-হুতাশ করি শতবার বাঁচি মরি বল থাকেনি দু'পায়ে ।
তাদের ছিল তুচ্ছ দাবী অন্ন-বস্ত্র-মায়াবী আর কিছু নয় ,
তবু এই জীবন গুলি পায়'নি একটা জীবনের পরিচয় ।
বেঁচে থাকা আর পরিচয় আশে ,
শত আর্তনাদে থেকেছে বনবাসে ।
শত মিছিলে জীবন দিয়েছে বিসর্জন ,
তবু পায়নি একটা স্বচ্ছ জীবনের আসন ।
যে রক্ত করেছে দান পায়নি তার কিছুই প্রতিদান তারা ,
যুগান্তর ব্যর্থ-শোকে মরেছে ধুঁকে ধুঁকে হয়েছে সর্বহারা ।
কেউ রাখেনি খবর উজাড় ঘর উজাড় থেকেছে জন্মান্তর,
থেকেছে হাভাত জোটেনি দু'বেলা ভাত, ঘটেনি মতান্তর ।
ঘটেনি বিবেকের লোপ ঘটেছে দারুণ ক্ষোভ অনাহারে ,
ঘটেছে অশ্রুপাত দিবারাত জন্ম নেবার দায়ে দায় সারে ।


আজ দেখছি হায়েনার বিরুদ্ধে হায়েনার মিছিল
শিয়ালের বিরুদ্ধে শিয়ালের মিছিল
কুকুরের বিরুদ্ধে কুকুরের মিছিল
জোঁকের বিরুদ্ধে জোঁকের মিছিল
রক্তচোষার বিরুদ্ধে রক্তচোষার মিছিল ।
এইসব হেরি টিকটিকি গুঁটিয়ে নিয়েছে তার লম্বা লেজ ,
ক্ষোভ-দুঃখ-বেদনায় রক্ততে ওঠে না প্রতিবাদের তেজ ।
তারা আজ মৃত্যুর প্রহর গোনে মরা-বাঁচার সন্ধিক্ষণে ,
স্বপ্নকে বনবাস দিয়েছে কৃষ্ণকায় নিরাশার কাঁটাবনে ।
শত প্রবঞ্চনা সয়ে সয়ে মনের দুয়ারে লাগায়েছে খিল ,
দীর্ঘশ্বাসের অব্যক্ত 'বসন্ত নিয়ে থাক বসন্তের কোকিল' ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026