বিক্ষিপ্ত মনের ব্যক্ততা
- বেঞ্জিন বেঞ্জয়েট

শুনেছিলাম একদিন শ্যামল সুফলার বঙ্গের নাম ,
যা দেখেছি তা কেবল বারুদের ধোঁয়া আর সংগ্রাম ।
শুনেছিলাম নদীমাতৃক একটা দেশ এই বাংলাদেশ,
যা দেখেছি নদীতে মরা লাশের সঙ্গে ভাসন্ত বিদ্বেষ ।
শুনেছিলাম বঙ্গের মতো এত সুন্দর দেশ আর নাই ,
যা দেখেছি এত সুন্দর ডাস্টবিন দ্বিতীয় নাহি পাই ।


এই ডাস্টবিনেই আমার জন্ম হয়েছিল শীত কালে ,
চৈত্রের বিল ফাটার মতো ফাটল দেখেছিলুম ভালে ।
স্যাঁতসেঁতে এক শৈবালের আস্তরণ ছিল বিছানা ,
চুল ছিল জঙ্গলমুখী চোখ দুটি ছিল আমার কানা ।
হাত-পা অকেজো, কান ছিল বধির, মুখ বোবা বেশে ,
সেই যে পঙ্গুত্বে জন্ম আমার আজো আছি তার লেশে ।

কিছুই দেখি না যা দেখি সব তার লাগে অন্ধকার ,
হরণ করা হয়েছে আমার জীবনের সব অধিকার ।
মুখে পারি না কথা বলতে, দেখেও না দেখার ভান,
যেন শুনেও শুনি'না শুধু চোখ জল আনে বুকে বান ।
ধরার কোথাও হয় কিনা জানি না কালবোশেখি ঝড় ,
তবে এইটুক জানি সেই ঝড়ে ভেঙে রয় আমার ঘর ।

ভুল ছিল হৃদয়ের কিছু স্বপ্ন কিছু জাগানিয়া আশা ,
ভুল ছিল শোনা কথা অমৃত স্বরে ভাষাবিদের ভাষা ।
ভুল ছিল নৃ কে কৃ ভাবা ভুল ছিল মিষ্টভাষীকে চেনা ,
সবগুলো ছিল গরীবের রক্তচোষা আর মুদ্রায় কেনা ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026