সোনার মাটি আজ শ্মশানপুরী
- বেঞ্জিন বেঞ্জয়েট
যে মাটিতে তুমি সোনা খুঁজে পেলে
সে মাটি আজ শ্মশানপুরী ,
একবার মাটি সে শ্মশান হয়ে গেলে
রোজ তার কদর যায় ফুরি ।
ভালবাসার হৃদয়ে পায় না সে ঠাই
ঠাই পায় ঘৃণাভরা অন্তরে ,
ভৎসনা ভরে থাকে কানায় কানায়
প্রেম আর জাগে না মন্তরে ।
সে শ্মশানে ঠাই নেয় শ্বাপদ-কুকুর
মানব থাকে তাতে মৃতরূপে ,
উঠে যায় সেথা হতে সব রকম সুর
ঢাকা রহে সে অসুরের ধূপে ।
শুধু নয় অসুরে ঢাকা, ওঠে নাভিশ্বাস
বাড়ে সেথা কুকুরের দখলদার ,
সে কুকুরের ক্ষমতা থাকে অবিনাশ
ভাবে সে মৃতগুলো সকল তার ।
যদি কেউ বাধা হানে সাহস দেখিয়ে
কিছুই ফল হয়না তাতে ,
কুকুরের হানাতে অবশেষে বেঁকিয়ে
মরে ধুঁকে কুকুরের বিষদাঁতে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।