সুরের প্রার্থনা
- বেঞ্জিন বেঞ্জয়েট

শকুন শিয়ালের পদ ভারে তলিয়েছে ভূখণ্ড
যার আয়তন ছাপ্পান্ন হাজার বর্গ মাইল ,
যেথা পাতিরা শান্তিতে থাকতে পারেনা দুদণ্ড
রক্তে গড়ে ওঠে সেথা জমিনের আইল ।


যেথা নেই কারো স্বাধীনতা বাকের অধিকার
যেথা বিচ্ছিন্ন রক্তের সম্পর্ক পরস্পরের ,
যেথা পদে পদে দলিত অপহৃত মানবাধিকার
সেথা শিয়াল শকুন গীত গায় নশ্বরের ।

যেথা মাইলফলক হয়ে থাকে শিয়ালের ডাক
যেথা স্মরণীয় হয়ে থাকে শকুনের গর্জন ,
যেথা স্বাধীনতা পায় মদ ফেনসিডিল তামাক
সেথা সুর কার কাছে করবে তৈলমর্দন ?

যেথা পড়ে না চন্দ্রের চাঁদনী তপনের আলো
যেথা সময় দেওয়া হয়না কুসুম ফোটার ,
যেথা সর্বত্রই দখল-গ্রাস করে তির্যক কালো
সেথা সুর প্রার্থনা করে ভূখণ্ড উপরে ওঠার ।

আজো মম নাদান, বুঝে উঠতে পারি না কিছু ,
অবনী নাকি আমিই টানছি জল-সমুদ্রের পিছু ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026