মনে করো
- বেঞ্জিন বেঞ্জয়েট
ভুলে যাও বেঁচে থাকার স্বাদ আহলাদ
মনে করো ভুল করে জন্মেছ নিখিলে ,
যে স্বপ্ন অঙ্কিত হৃদয়ে, দাও তাহা বাদ
মনে করো ভুল থেকে কিছুটা শিখিলে ।
মনে করো শিখিলে এই ধরা রঙ্গ'শালা
তোমার রঙ নেই তাই পেলে অবহেলা ,
তোমার সনে হলো না তার কোন খেলা
তাই তুমি পেলে তার দু'টি পায়ের ঠেলা ।
মনে করো তুমি তার যোগ্য কেহ নয়
জন্ম নিয়েছ তুমি আগাছার রূপ ধরে ,
এ ধরায় হলোনা তাই তোমার পরিচয়
রাখিলো তোমায় তাই সবার অগোচরে ।
মনে করো সুখ তোমার আপন ছিল না
সুখ তাই তোমাকে কাছে টেনে নিলো না ,
দুঃখ ছাড়া এই ধরা অন্য কিছু দিলো না
দুঃখ ছাড়া এই ধরায় সাথী কেউ হল না ।
মনে করো জন্ম নেওয়াই তোমার পাপ
পদে পদে পুণ্য খোঁজা... তোমার ভুল ,
তাই তোমার মিলছে যে ধরার অভিশাপ ,
দিয়ে যাও আজীবন জন্ম নেওয়ার মাশুল ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।